NativeBanner

Wednesday, October 22, 2025

কর্পোরেট ফ্লোরের কিছু কম্পিউটার ইউজারের চমকপ্রদ বাস্তব অভিজ্ঞতা

 




🌆অফিসে বছরের পর বছর কম্পিউটার ব্যবহার করেও কিছু এমপ্লয়ির বাস্তব অবস্থা চমকপ্রদ!

Wi-Fi পাসওয়ার্ড দিলেও কানেক্ট করতে পারে না
HDMI দিয়ে ল্যাপটপ টিভি/প্রজেক্টরে যুক্ত করতে পারে না
Microsoft Teams-এ ভিডিও কনফারেন্স বা মিটিং শিডিউল করতে জানে না
প্রিন্টার/স্ক্যানার ব্যবহার করতে জানে না
Microsoft Office-এ বেসিক কাজও পারে না

কিন্তু
Facebook, YouTube, গান-বাজনা, মুভি চালাতে একেবারে এক্সপার্ট!
বিদেশে অফিস ট্রিপে গিয়েও বাংলাদেশের আইটি সাপোর্টকে ফোন দিয়ে ওই দেশের Wi-Fi পাসওয়ার্ড চায়!
কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা নাই, তারপরও মন্তব্য করে—“এই ল্যাপটপ আজেবাজে, ওইটা ভালো না!”
আইটি সাপোর্ট কী বা কবে দরকার—সেই ধারণাও নেই।

ফাইল ডিলিট, সফটওয়্যার ডাউনলোড—এতটুকু পর্যন্তও জানে না।
আজকের দিনে Microsoft Teams-এর মতো সহজ প্ল্যাটফর্মে মিটিং সেট করতেও অক্ষম।
কম্পিউটার ইঞ্জিনিয়ার বা আইটি সাপোর্ট টিমের কাজ কী?
তারা ইউজারের জন্য—
সফটওয়্যার ইনস্টল করে দেবে
নেটওয়ার্ক সেটআপ করে দেবে
কম্পিউটারকে রেডি করে দেবে

কিন্তু—
Microsoft Office (Word, Excel, PowerPoint), Photoshop বা অন্য সফটওয়্যার ব্যবহার শিখে আসতে হবে ইউজারকেই।
কোনো ইঞ্জিনিয়ার বসে বসে ইউজারের হয়ে অ্যাপ্লিকেশন কাজ করবে না।
এখনই সময় কঠোর হওয়ার:
বেসিক আইটি স্কিল ট্রেনিং বাধ্যতামূলক করা উচিত।
শিখতে না চাইলে দায়িত্ব সীমিত করতে হবে।
পুনঃপ্রশিক্ষণ না নিলে কাজের দায়িত্ব পরিবর্তন।

অফিসে শুধু বসে বিনোদন করার জন্য কম্পিউটার নয়—কাজের জন্য স্কিল থাকা বাধ্যতামূলক।
কারণ অফিসে “বলদ মার্কা এমপ্লয়ি”-র জায়গা নেই।
টিমের সময় নষ্ট হলে অফিসের প্রফেশনালিজমও নষ্ট হয়।
💓💓💓💓💓💓


No comments:

Post a Comment

🔐 কেন Windows 11-এ মুভ করা জরুরি, না হলে যে বিপদের সম্মুখীন হতে পারেন।

২০২৫ সালের প্রেক্ষাপটে Windows 11-এ মাইগ্রেট করা এখন অনেকটাই জরুরি হয়ে উঠেছে, বিশেষ করে নিরাপত্তা, আপডেট সাপোর্ট এবং আধুনিক হার্ডওয়্যার ব্...